আপনি মাস্ক পরিষ্কার করছেন, কিন্তু তা জীবাণুমুক্ত হচ্ছে কি? পরিষ্কার দেখা গেলেই তা জীবাণুমুক্ত নয়। কোভিড-১৯ ভাইরাসসহ আরও অন্যান্য রোগজীবাণু থেকে বাঁচতে আমাদের নিজেদের নিয়মিত ব্যবহারের মাস্ক ও গ্লাভস পরিষ্কারের পাশাপাশি জীবাণুমুক্ত রাখা খুবই জরুরি। বর্তমানে কোভিড-১৯ এর সাথে ব্ল্যাক ফাঙ্গাস আমাদের জীবনকে করে তুলেছে আরও ঝুঁকিপূর্ণ। সাধারণত যাদের ডায়াবেটিস আছে, তারা কোভিড আক্রান্ত হলে ব্ল্যাক ফাঙ্গাসে ক্ষতিগ্রস্থ হবার সম্ভাবনা বেশি।
নয়াদিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সের সিনিয়র নিউরোসার্জন ডা. পি. শরৎচন্দ্র বলেন- “ কোনো মাস্ক দীর্ঘদিন ব্যবহার করা যাবে না। একটি এন৯৫ মাস্ক পাঁচবারের বেশি ব্যবহার করা উচিত নয়। তাছাড়া কাপড়ের মাস্ক স্যাঁতসেঁতে জায়গায় রাখলে সেখান থেকে ছত্রাক জন্ম নিতে পারে।“
সিডিসি (CDC)-এর মতে জীবানুমুক্তকরণের মাধ্যমে যেকোনো জায়গার উপরিভাগ থেকে জীবাণু মেরে ফেলা সম্ভব। চলুন তবে দেখে নিই কীভাবে মাস্ক-গ্লাভস পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হয়।
-
যেভাবে মাস্ক-গ্লাভস পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে
-
1
ডিসপোজেবল মাস্ক ও গ্লাভস
ডিসপোজেবল মাস্ক ও গ্লাভস একবার ব্যবহারের পরই নির্দিষ্ট স্থানে ফেলে দিতে হবে। যদি কেউ ঠান্ডা, কাশি-জ্বরে আক্রান্ত থাকে, তাহলে তার ব্যবহৃত মাস্ক-গ্লাভস ঢাকনাযুক্ত বিনে ফেলে দিন। তাছাড়া যে সকল স্থানে ফ্লু আক্রান্ত ব্যক্তির মাস্ক ও গ্লাভস রাখা হয়েছিলো, সে সকল স্থানে ভালোভাবে CIF ডিসইনফ্যাকটেন্ট স্প্রে করুন।
আর মাস্ক-গ্লাভস খোলার পর সাবান বা লাইফবয় হ্যান্ডওয়াশ দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধুয়ে পরিষ্কার করতে ভুলবেন না কিন্তু!
-
2
পুনর্ব্যবহারযোগ্য মাস্ক ও গ্লাভস
আপনি যদি রেগুলার কাজের উদ্দেশ্যে বাইরে যান, তবে রোগজীবাণুর সংক্রমণ থেকে নিজেকে নিরাপদ রাখতে পুনর্ব্যবহারযোগ্য অর্থাৎ রিইউজেবল মাস্ক ও গ্লাভস ব্যবহার করুন। খেয়াল রাখবেন, মাস্ক ও গ্লাভসের লেবেলে কতবার ব্যবহারের কথা উল্লেখ আছে। নির্দিষ্ট সংখ্যক বার ব্যবহারের পর মাস্ক ও গ্লাভস যথাস্থানে ফেলে দিন।
-
3
কাপড়ের তৈরি রিইউজেবল ফেস মাস্ক
কাপড়ের মাস্ক প্রতিবার ব্যবহারের পর প্রতিদিনই ধুয়ে ফেলা যায়। রিইউজেবল বলে ধোওয়ার জন্য অন্যান্য জামা-কাপড়ের সাথে না রেখে এটি আলাদাভাবে ধুয়ে নিন। একটি ছোটো বোলে কুসুম গরম পানিতে লিক্যুইড ডিটারজেন্ট মিশিয়ে মাস্কটি ডুবিয়ে ২০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর পানি দিয়ে আলতোভাবে ধুয়ে মাস্কটি বাইরে শুকাতে দিন।
-
ভালো মানের কাপড়ের মাস্ক কিনুন যা আপনার মুখে ঠিকভাবে ফিট হয়। মনে রাখবেন, কমপক্ষে ৩ স্তরে তৈরি ফেস মাস্ক পরলে অপেক্ষাকৃত কম ঝুঁকি থাকে ।