অবাঞ্ছিত দাগ যা আছে ফ্লোরে, দূর হয়ে যাক চিরতরে

দাগহীন এবং ঝকঝকে বাসার ফ্লোর কে না চায়? এই যান্ত্রিক জীবনে দাগমুক্ত ফ্লোর যেন এক আশীর্বাদ।

আপডেট করা হয়েছে ৪ মে, ২০২২

·

লেখক Cleanipedia টিম দ্বারা নিবন্ধ

পড়ার সময় ২ মিনিট"

ময়লা দাগযুক্ত মেঝের টাইলস। ফ্লোর এন্ড সারফেস ক্লিনিং

শত সাবধানতার সাথে চলার পরেও কেন যেন ফ্লোরে অবাঞ্ছিত দাগ লেগে যায়, কিছু কিছু দাগ সামান্য গরম পানি আর সবানের সাহায্যে খুব অল্প সময়ের মাঝেই কোন প্রকার বাড়তি খাটুনি ছাড়া তুলে ফেলা যায়। আবার কিছু দাগ রয়েছে যেগুলো অসাবধানতার জন্য সময়ের সাথে ধীরে ধীরে জমে ফ্লোরে কঠিন দাগের সৃষ্টি করে, সেগুলো তুলতে তুমুল বেগ পোহাতে হয়। যেমন, একই স্থানে দীর্ঘদিন কোন আসবাবপত্র রাখলে, সেটা সরানোর পরে কিছু দাগের দেখা পাওয়া যায়। ফ্লোরে এই ধরনের কঠিন দাগ পড়লে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। কারণ এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার সমাধানও আছে।

আপনার জন্য প্রয়োজনীয়:

  • যেভাবে দূর করতে হবে এইসব দাগ:

    1. 1

      স্টেপ ০১ঃ

      প্রথমে, ভিনেগার ও বেকিং সোডা এক সাথে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে।

    2. 2

      স্টেপ ০২ঃ

      এই মিশ্রণটি ফ্লোরের দাগগুলোর উপর পুরু প্রলেপ করে লাগিয়ে রাখতে হবে। ২০-৩০ মিনিট রেখে ব্রাশ দিয়ে ঘষে তুলে ফেলা যাবে।

    3. 3

      স্টেপ ০৩ঃ

      যদি তাতেও না উঠে, তাহলে মিশ্রণটি দাগের উপর লাগিয়ে তার উপরে প্লাস্টিক পেপার দিয়ে ঢেকে সারারাত বা ২০-২৪ ঘণ্টা রেখে দিতে হবে। এরপর মিশ্রণের উপরে ব্রাশ দিয়ে সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে ফেলতে হবে। দেখা যাবে ফ্লোর থেকে অবাঞ্ছিত কঠিন দাগ উঠে যাচ্ছে।

প্রবন্ধটি সহায়ক ছিলো কি?