ঈদে ঘরের থাই গ্লাস রাখতে ক্লিন চমৎকার কিছু উপায় জেনে নিন

ঘরের থাই গ্লাসগুলো ঝকঝকে পরিষ্কার রাখতে ঈদে, উপায় জেনে নিন ক্লিনিপিডিয়া থেকে।

আপডেট করা হয়েছে ৪ মে, ২০২২

·

লেখক Cleanipedia টিম দ্বারা নিবন্ধ

পড়ার সময় ২ মিনিট"

হলুদ গ্লাভস পরিহিত হাত এবং সবুজ পরিষ্কার করার কাপড় ধরে আছে, অন্য হাতে স্প্রে বোতল রয়েছে। ফ্লোর এন্ড সারফেস ক্লিনিং

ঈদে আমরা বরাবরই চেষ্টা করি নিজেদের পরিষ্কার রাখার পাশাপাশি ঘরের প্রতিটি কোণ পরিচ্ছন্ন রাখার। তবে ঘরের জানালা পরিষ্কার করাটা বেশ কঠিন হয়ে পড়ে। তাই আজ ক্লিনিপিডিয়া নিয়ে এসেছে ঈদে ঘরের থাই গ্লাস ক্লিন রাখার দারুণ কিছু টিপস! চলুন দেখে নিই।

আপনার জন্য প্রয়োজনীয়:

  • থাই গ্লাস ক্লিন রাখার দারুণ কিছু টিপস

    1. 1

      ডিটারজেন্ট ক্লিনিং

      একটি বালতিতে কুসুম গরম পানি নিয়ে তাতে ২ চা চামচ ডিটারজেন্ট পাউডার মিশিয়ে ফেনা তুলে নিন। জানালাতে এই মিশ্রণটি ব্যবহারের আগে শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিন। জানালার গ্লাস ও থাই ফ্রেম কাপড় দিয়ে মোছা হয়ে গেলে, ডিটারজেন্ট মিশ্রিত পানিতে স্পঞ্জ ভিজিয়ে জানালার গ্লাস পরিষ্কার করুন। স্পঞ্জ দিয়ে ঘষে পরিষ্কার করা হয়ে গেলে একটি পরিষ্কার ভেজা কাপড় দিয়ে জানালা মুছে নিন। এবার একটি পুরনো ব্রাশ ডিটারজেন্ট পানিতে ভিজিয়ে থাই ফ্রেমের কোণায় কোণায় পরিষ্কার করে নিন। তারপর ফ্রেমটি শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই থাই গ্লাস পুরোপুরি ক্লিন!

    2. 2

      চায়ের লিকার দিয়ে থাই গ্লাস পরিষ্কার

      আপনি কি জানেন চায়ের লিকার দিয়েও আপনার থাই গ্লাস হতে পারে ঝকঝকে পরিষ্কার? অবাক করার মতো হলেও এটা সত্যি। কড়া চায়ের লিকার গ্লাস পরিষ্কারে দারুণ কার্যকরী। যেভাবে চায়ের লিকার দিয়ে থাই গ্লাস পরিষ্কার করবেন:

      ●প্রথমেই একটি পাতিলে ১ কাপ পানি নিয়ে তাতে ৩ চা চামচ চাপাতা দিন ও লিকার বানিয়ে নিন।

      ●এরপর ছাঁকনি দিয়ে চায়ের লিকার ছেঁকে ঠান্ডা করুন।

      ●লিকার ঠান্ডা হয়ে গেলে একটি স্প্রে বোতলে তা ঢেলে নিন।

      ●এবার একটি শুকনো পরিষ্কার কাপড় দিয়ে থাই গ্লাস মুছে নিন।

      ●এখন চায়ের লিকার গ্লাসে ও ফ্রেমে স্প্রে করুন।

      ●খবরের কাগজ দিয়ে গ্লাস ও পুরনো ব্রাশ দিয়ে ফ্রেম পরিষ্কার করুন।

    3. 3

      গ্লাস ক্লিনার ও খবরের কাগজ

      থাই গ্লাসের ময়লা জায়গায় গ্লাস ক্লিনার স্প্রে করে খবরের কাগজ দিয়ে ঘষে ফেলুন। তারপর শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। ব্যস, থাই গ্লাস হয়ে যাবে একদম ঝকঝকে পরিষ্কার!

এইতো থাই গ্লাস পরিষ্কারের তিনটি চমৎকার টিপস শেয়ার করলাম! আশা করি আপনাদের এই তিনটি টিপস উপকারে আসবে।

ক্লিনিং সম্পর্কিত আরও টিপস পেতে ক্লিক করুন-

আপনি চাইলে একটু বুদ্ধি খাটালেই জানালার নেট পরিষ্কার করতে পারেন | Cleanipedia 

প্রবন্ধটি সহায়ক ছিলো কি?