কার্পেট করুন সহজেই পরিষ্কার, ধুলায় কষ্ট করতে হবে না আর!

আমাদের বাড়ির শোভা বাড়াতে কার্পেটের জুড়ি নেই। অথচ কার্পেট পরিষ্কার করা অনেকের কাছে বেশ ঝক্কির কাজ!

আপডেট করা হয়েছে ৪ মে, ২০২২

·

লেখক Cleanipedia টিম দ্বারা নিবন্ধ

পড়ার সময় ২ মিনিট"

গালিচা, কাঠের আসবাবপত্রের অংশ এবং মানুষের পা। ফ্লোর এন্ড সারফেস ক্লিনিং

আমাদের বাড়ির শোভা বাড়াতে কার্পেটের জুড়ি নেই। অথচ কার্পেট পরিষ্কার করা অনেকের কাছে বেশ ঝক্কির কাজ! কেউ হয়তো পুরো কার্পেট পানিতে ভিজিয়ে পরিষ্কার করতে গিয়ে হিমশিম খান, কেউ বা আবার সেই ভেজানো ভারী কার্পেট শুকানো নিয়ে ঝামেলা পোহান। কিন্তু পরিষ্কার না করলে, কার্পেট যে খুব সহজেই ধুলাময় রাজ্যে পরিণত হয়, তা আর বলার বাকি থাকে না! তাহলে চলুন দেখে নেই কার্পেট পরিষ্কারের সহজ সমাধান!

  • কার্পেট পরিষ্কার করার ৩টি সহজ সমাধান 

    পুরো দিন ধরে ঘণ্টার পর ঘণ্টা কষ্ট করে কার্পেট পরিষ্কার করতে হবে না। আপনি খুব কম সময়ে সহজ কিছু উপায়েই কার্পেট পরিষ্কার করে ফেলতে পারবেন। চলুন সেটাই দেখে নেয়া যাক এবার।

    1. 1

      লবণ

      লবণ দিয়ে কার্পেট পরিষ্কারের কথা শুনে অবাক হচ্ছেন? হ্যাঁ, বড়ো মোটা দানাদার লবণ দিয়ে আপনি খুব সহজেই কার্পেট পরিষ্কার করে নিতে পারেন। প্রথমে কার্পেটের উপর মোটা দানাদার লবণ ছিটিয়ে নিন। এরপর তা একটি শক্ত ব্রাশের সাহায্যে ঘষে পরিষ্কার করে ফেলুন।

    2. 2

      বেকিং সোডা

      বেকিং সোডা দিয়েও কিন্তু খুব সহজে পরিষ্কার করতে পারেন আপনার কার্পেটটি। নাহ, কোনো ঝামেলা হবে না। একদম যেভাবে লবণ দিয়ে পরিষ্কার করেছেন, ঠিক সেভাবেই। প্রথমে কার্পেটে বেকিং সোডা ছিটিয়ে দিয়ে, পরে শক্ত ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিন।

    3. 3

      ভিনেগার

      অনেক সময় আমাদের পছন্দের কার্পেটটিতে খাবার বা জুস কিংবা কোক হাত ফসকে পড়ে যেতে পারে। এমন ক্ষেত্রে আমরা সাথে সাথেই ব্লটিং পেপার বা হাতের কাছের খবরের কাগজ দিয়ে ঝোল বা লিক্যুইড জাতীয় দ্রব্য শুষে নিতে পারি। তারপর ভেজা কাপড় দিয়ে ভালো করে সেই জায়গা পরিষ্কার করে নিতে হবে। এবার যেহেতু খাবার পড়েছে, তা থেকে পরে গন্ধ ছড়াতে পারে। তাই, একটি পাত্রের এক ভাগ ভিনেগার ও তিন ভাগ পানি নিয়ে সেই মিশ্রণে পরিষ্কার কাপড় ভিজিয়ে নিয়ে ময়লা জায়গাটি মুছে নিন। এইতো, এভাবে খুব তাড়াতাড়ি জায়গাটি শুকিয়েও যাবে, আর সেখানে অতিরিক্ত ভেজা হবে না বলে বাড়তি কোনো ধুলাও জমবে না। 

আশা করছি উপরের তিনটি টিপস অনুসরণ করে আপনারা ঘরের সুন্দর কার্পেটটি অনেক দিন ব্যবহার করতে পারবেন। তবে যাবার আগে ছোট্ট একটি টিপস- যতটা সম্ভব কার্পেটে জুতা পরে হাটবেন না। এতে করে আপনার কার্পেট বেশি দিন পরিষ্কার থাকবে!

প্রবন্ধটি সহায়ক ছিলো কি?