অপরিষ্কার মেকআপ ব্রাশ আর নয় টিপস জেনে ক্লিন রাখুন সবসময়

নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে কে না চায়! প্রতিদিন অফিস বা কোনো পার্টিতে যেতে হলে হালকা কিংবা একটু ভারী মেকআপ আমাদের করতেই হয়। মেকআপ করার ব্রাশ পরিষ্কার আছে কিনা সেটা খেয়াল রাখা প্রয়োজন। যদি পরিষ্কার না থাকে, তবে আপনার স্কিনে সমস্যা হতে পারে। তাই আজ চলুন জেনে নিই, কীভাবে সহজে মেকআপ ব্রাশ ক্লিন রাখা যায়!

আপডেট করা হয়েছে ৪ মে, ২০২২

·

লেখক Cleanipedia টিম দ্বারা নিবন্ধ

পড়ার সময় ২ মিনিট"

গোলাপী ব্যাকগ্রাউন্ডে কিছু মেকআপ ব্রাশ এবং পরিষ্কারের জন্য একটি গোলাপী সিলিকন ম্যাট। ইন দি হোম

যেভাবে মেকআপ ব্রাশ ক্লিন করবেন

আমরা যখন মেকআপ ব্রাশ দিয়ে মুখে ফাউন্ডেশন ও কমপ্যাক্ট পাউডার লাগাই, তখন আমাদের ত্বক থেকে তেল বের হয়ে সহজেই ব্রাশে লেগে যায়। আর পরিষ্কার না করে পরবর্তীতে এই একই মেকআপ ব্রাশ ব্যবহার করলে ত্বকে নানান সমস্যা দেখা দিতে পারে। তাই ব্যবহার অনুযায়ী মাসে অন্তত একবার মেকআপ ব্রাশ পরিষ্কার করুন। এবার তাহলে চলুন সঠিক নিয়মে কীভাবে মেকআপ ব্রাশ ক্লিন করতে হয়, তা জেনে নিই!

আপনার জন্য প্রয়োজনীয়:

  • মেকআপ ব্রাশ ক্লিন করার নিয়ম

    1. 1

      ক্লিনিং সল্যুশন তৈরি করুন

      মেকআপ ব্রাশ ক্লিন করতে প্রথমে ক্লিনিং সল্যুশন তৈরি করতে হবে। একটি পাত্রে প্রয়োজনমতো পানি ও  ডিশ ওয়াশিং লিক্যুইড মিশিয়ে ক্লিনিং সল্যুশন তৈরি করুন।

    2. 2

       মেকআপ ব্রাশ ডুবিয়ে রাখুন

      এই ক্লিনিং সল্যুশনটিতে মেকআপ ব্রাশ কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। এতে ব্রাশে লেগে থাকে তেল ও মেকআপ উঠে যাবে। তবে খেয়াল রাখবেন, মেকআপ ব্রাশের যে অংশে ফাইবার ও হাতল যুক্ত আছে, তা যেন ক্লিনিং সল্যুশনে ভিজে না যায়।

    3. 3

      মেকআপ ব্রাশ ধোয়া 

      এবার ক্লিনিং সল্যুশন থেকে উঠিয়ে ব্রাশের মাথাটি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। তবুও যদি ব্রাশে মেকআপ লেগে থাকে, তবে পুনরায় একইভাবে ব্রাশটি ক্লিনিং সল্যুশনে ভিজিয়ে ধুয়ে নিন।

    4. 4

       পানি ঝড়ান

      ধোয়া হয়ে গেলে মেকআপ ব্রাশটি নিম্নমুখী করে ধরে রাখুন, যাতে তা থেকে অতিরিক্ত পানি ঝড়ে যায়। এবার একটি পরিষ্কার তোয়ালে দিয়ে মেকআপ ব্রাশ থেকে আলতো করে পানি শুষে নিন।

    5. 5

      ফেব্রিক কন্ডিশনার ব্যবহার 

      শুকনো মেকআপ ব্রাশে এবার অল্প পরিমাণ ফ্যাব্রিক কন্ডিশনার লাগিয়ে নিন। এতে মেকআপ ব্রাশের ফাইবারগুলো থাকবে মোলায়েম ও ঝরঝরে!

এভাবে মেকআপ ব্রাশ সঠিকভাবে পরিষ্কার করে দীর্ঘদিন ব্যবহার করুন অনায়াসে!

প্রবন্ধটি সহায়ক ছিলো কি?