দুর্গন্ধমুক্ত টয়লেট রাখতে প্রতিদিন, কিছু চমৎকার টিপস এখনই জেনে নিন।
বাড়ির আনাচে কানাচে জমে থাকা ময়লার মতো টয়লেটও নোংরা হয় রোজ। আর নোংরা থেকেই হয় দুর্গন্ধ। সহজ সমাধানে টয়লেট ক্লিন রাখতে খুঁজছেন উপায়? আর নয় ভাবনা। এখন টয়লেট পরিষ্কার ও দুর্গন্ধমুক্ত রাখার উপায় আরও সহজ করতে ক্লিনিপিডিয়া আপনাদের জন্য নিয়ে এসেছে দারুণ কিছু টিপস।
তবে জেনে রাখা জরুরী, টয়লেটকে ঝকঝকে এবং সুগন্ধময় রাখাই পরিষ্কারের শেষ কথা নয়। এর পাশাপাশি টয়লেট হতে হবে জীবাণুমুক্তও। চলুন জেনে নেই টয়লেট দুর্গন্ধমুক্ত রাখার কিছু সহজ ও কার্যকরী উপায়
১। ভেন্টিলেশনের ব্যবস্থা
টয়লেটের যথাযথ ভেন্টিলেশন থাকা খুব প্রয়োজন। কেননা আলো-বাতাস চলাচলের ব্যবস্থা ভালো না থাকলে সেই টয়লেটে সহজেই দুর্গন্ধ হয়। এক্ষেত্রে টয়লেটে একটি ছোট জানালা বা এগজস্ট ফ্যান থাকা ভালো। এতে করে টয়লেটের ভেতরের ভ্যাপসা ভাব কেটে যাবে ও সহজে দুর্গন্ধ হবে না। পাশাপাশি টয়লেটে এয়ার পিউরিফায়ারও ব্যবহার করতে পারেন।
২। এয়ার ফ্রেশনার
টয়লেটের দুর্গন্ধ দূর করতে সবচেয়ে সহজ একটি সমাধান এয়ার ফ্রেশনার ব্যবহার করা। তবুও দেখা যায় আমরা অনেকেই হয়তো টয়লেটে এয়ার ফ্রেশনার ব্যবহার করি না। এখন থেকে টয়লেটকে দুর্গন্ধমুক্ত রাখতে ব্যবহার করুন এয়ার ফ্রেশনার। বাজারে নানা সুবাসের, নানা ব্র্যান্ডের এয়ার ফ্রেশনার পাওয়া যায়। টয়লেটের দুর্গন্ধ দূর করতে নিজের বাজেটের মধ্যে পছন্দের সুবাসের এয়ার ফ্রেশনার ইউজ করুন। আর টয়লেট ব্যবহারের পর খানিকটা এয়ার ফ্রেশনার স্প্রে করুন নিয়মিত।
৩। পটপৌরি
পটপৌরি সাধারণত ফুলের শুকনো পাপড়ি, শুকনো হার্বস, এসেনশিয়াল অয়েল ইত্যাদি দিয়ে তৈরি করা এয়ার ফ্রেশনার। এটা খুব সহজে নিজেই বাসায় তৈরি করে নিতে পারবেন। একটি বাটিতে ফুলের শুকনো পাপড়ি, শুকনো হার্বস, এসেনশিয়াল অয়েল- এই সব উপকরণগুলো মিশিয়ে টয়লেটের একপাশে রেখে দিলে তা থেকে সুগন্ধ ছড়াবে নিয়মিত। এতে নিয়মিত সময় নিয়ে বা আলাদাভাবে মনে করে স্প্রে করারও প্রয়োজন নেই। এছাড়া বাটিতে সাজানো শুকনো ফুল ও হার্বস দেখতেও বেশ সুন্দর লাগে। পটপৌরিতে সাধারণত ব্যবহার করা হয়– শুকনো গোলাপের পাপড়ি, এলাচ দানা, শুকনো রোজমেরি, শুকনো মশলা, এসেনশিয়াল অয়েল।
৪। সুগন্ধি মোমবাতি
টয়লেটকে দুর্গন্ধমুক্ত রাখতে আরেকটি ভালো উপায় সুগন্ধি মোমবাতির ব্যবহার। এটি আপনার টয়লেটের সৌন্দর্যও বৃদ্ধি করবে। টয়লেটের জন্য মানানসই সুগন্ধি মোমবাতি কিনে টয়লেটের যেকোনো একটা পাশে সাজিয়ে নিতে পারেন। এতে একইসাথে টয়লেটের সৌন্দর্য বাড়বে, থাকবে দুর্গন্ধমুক্তও।
৫। উন্নত মানের টয়লেট ক্লিনার
টয়লেট পরিষ্কার, জীবাণুমুক্ত ও দুর্গন্ধমুক্ত রাখতে ভালো মানের টয়লেট ক্লিনার ব্যবহার করা অত্যন্ত জরুরী। নাহলে টয়লেট থেকে ছড়াতে পারে নানা রকম রোগ-জীবাণুও। আর এক্ষেত্রে টয়লেট পরিষ্কার, জীবাণুমুক্ত ও দুর্গন্ধমুক্ত রাখতে আপনার বাজেটের মধ্যে বাছাই করে নিতে পারেন উন্নত মানের ক্লিনার।
আশা করি এই সহজ ও কার্যকরী টিপস আপনাদের টয়লেট দুর্গন্ধমুক্ত রাখতে সহযোগিতা করবে। সবার দৈনন্দিন ব্যবহারের টয়লেট থাকুক জীবাণুমুক্ত ও দুর্গন্ধমুক্ত।