ক্লিনিপিডিয়া নিয়ে এলো ড্রেস থেকে সসের দাগ উঠানোর দারুণ উপায়!

সারাদিনে আমরা অনেক কিছুই খেয়ে থাকি। আর সাথে বেশিরভাগ সময় সসতো থাকেই। অনেক সময় আমাদের ড্রেসে সস পড়ে তা থেকে দাগের সৃষ্টি হয়।

আপডেট করা হয়েছে ৪ মে, ২০২২

·

লেখক Cleanipedia টিম দ্বারা নিবন্ধ

পড়ার সময় ২ মিনিট"

একজন ব্যক্তি সাদা পোশাক পরে দুই আঙুল দিয়ে সাফল্যের চিহ্ন দেখাচ্ছেন। ক্লোথিং কেয়ার

সারাদিনে আমরা অনেক কিছুই খেয়ে থাকি। আর সাথে বেশিরভাগ সময় সসতো থাকেই। অনেক সময় আমাদের ড্রেসে সস পড়ে তা থেকে দাগের সৃষ্টি হয়। কি, মন খারাপ হয়ে যায় তখন? মন খারাপের দিন শেষ। ক্লিনিপিডিয়া আপনাদের জন্য দারুণ একটি উপায় নিয়ে এসেছে, যা খুব সহজ ও কম সময়েই সসের দাগ উঠিয়ে দিবে। চলুন দেখা যাক কীভাবে!

আপনার জন্য প্রয়োজনীয়:

  • দাগ উঠানোর পদ্ধতি

    1. 1

      স্টেপ ১

      প্রথমেই সস লেগে যাওয়া ড্রেস থেকে একটি চা চামচ দিয়ে আঁচড়িয়ে সস উঠিয়ে নিন।

    2. 2

      স্টেপ ২

      এবার সেই জায়গায় ঠান্ডা পানি দিন ও তার উপর লিক্যুইড ডিটারজেন্ট নিন

    3. 3

      স্টেপ ৩

      এরপর ১০ মিনিট অপেক্ষা করুন

    4. 4

      স্টেপ ৪

      এখন একটি বাটিতে কিছু সাদা ভিনেগার নিন। তাতে স্পঞ্জ ভিজিয়ে নিয়ে ড্রেসের দাগযুক্ত স্থানে ঘষুন

    5. 5

      স্টেপ ৫

      তারপর নরমাল নিয়মে ডিটারজেন্ট ও পানি দিয়ে ড্রেসটি ধুয়ে ফেলুন।

ব্যস! সসের দাগ উধাও! কী সহজেই দাগ চলে গেলো, তাই না? আবার ইচ্ছেমতো সস দিয়ে গরম গরম সিংগারা আর সমুচা হবে!

প্রবন্ধটি সহায়ক ছিলো কি?