সকালে ঘুম থেকে উঠে আগে ঘরগুলোর পর্দা সরিয়ে দেই। এতে সকালের মিষ্টি রোদ এসে ঘরে ঢোকে, ঘর থাকে আলো ঝলমলে। ঈশ্বরদী এলাম অনেক দিন পর। আজ ঘর গোছাবো। অনেকদিন না থাকায় ঘর বেশ এলোমেলো হয়ে গিয়েছে। অনেক ময়লা কাপড়ও জমেছে। তাই ময়লা কাপড়গুলোও ধুতে হবে। সব মিলিয়ে অনেক কাজ। ছুটি থেকে ফিরে ঘর গোছানোর লম্বা প্রস্তুতির শুরুতেই আগে সকালের নাশতা সেরে নেই। আজ নাশতায় খাবো বান মাসকা বা মাখন বনরুটি। দিল্লীতে এই বান মাসকা খেতাম চা দিয়ে। আজ আবার ইচ্ছে হলো। এর জন্য রুটিতে মাখন ভরিয়ে সেঁকে নিচ্ছি। নিজের হাতের চা মিস করেছি অনেক দিন। রাজস্থান থেকে আনানো একটা কেটলিতে চা বানিয়ে নিচ্ছি। এই কেটলিতে বানানো চা-এর স্বাদই বদলে যায়। আর বাড়তি বলতে চায়ে দিচ্ছি কাশ্মীর থেকে আনানো এলাচ। এবার চা-এ ডুবিয়ে এই বান মাসকা দিয়ে নাশতা সারার পালা। চা খেয়ে চাঙ্গা হয়ে আমি অন্যান্য কাজে লেগে যাবো। আমি না থাকলে বাসা অনেক এলোমেলো বানিয়ে রাখে। তাই প্রথমেই বেডরুমটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। দুজনের ময়লা কাপড় জমেছে অনেক দিনের, আজ সব ধুতে হবে। আর ময়লা কাপড় ধোয়ার জন্য আমি ব্যবহার করি সার্ফ এক্সেল ম্যাটিক লিকুইড। এটি কাপড়ের উপর খুবই জেন্টাল। কাপড়ের রং ঠিক রেখে কাপড়কে করে দীর্ঘস্থায়ী। আর এক লোড ওয়াশিং মেশিনের জন্য এক ক্যাপ লিকুইডই যথেষ্ট। ময়লা কাপড়গুলো ধোয়ার জন্য মেশিনে একে একে সব ময়লা কাপড় দিয়ে দিচ্ছি। একটা কাপড়ে একটু বেশি ময়লা দাগ ছিলো। তাই ক্যাপে অল্প একটু লিকুইড নিয়ে ময়লা দাগের উপর ছড়িয়ে দিলাম। এরপর ক্যাপের পেছনের অংশ দিয়ে ঘষে নিচ্ছি। এখন আর চিন্তা নেই। এভাবে কঠিন দাগ সহজেই দূর হয়ে যায়। এরপর ডিটারজেন্ট ড্রয়ারে দিয়ে দিলাম মাত্র এক ক্যাপ সার্ফ এক্সেল ম্যাটিক লিকুইড। কাপড় নিয়ে আর দুশ্চিন্তা নেই। কাপড় ধোয়া হতে হতে পাশাপাশি বাকি কাজগুলোও সেরে ফেলি। যেমন- গাছে পানি দেয়া, ঘরের অন্যান্য অংশ গোছানো, দুপুরের রান্না করা। কাজগুলো গোছানোর পর নির্দিষ্ট সময়ে ওয়াশিং মেশিন থেকে বের করে নেই পরিষ্কার কাপড়গুলো। দেখা যায় প্রত্যেকবারই ঝামেলাহীনভাবে পেয়ে যাই ঝকঝকে পরিষ্কার কাপড়। আর কাপড়গুলো থেকে বেশ সুন্দর সুবাসও আসে। এইতো, এভাবেই ছুটি থেকে ফিরে আমি আমার ঘর গোছাই, ঝামেলাহীনভাবে সব ময়লা কাপড় পরিষ্কার করি। এই হচ্ছে আমার ছুটি থেকে ফিরে ঘর গোছানোর সহজ রুটিন। এভাবে আপনারাও ছুটি থেকে ফিরে ঘর গোছানোর একটা রুটিন সেট করে নিতে পারেন, তাহলে কাজগুলো সহজেই করে ফেলতে পারবেন।
প্রবন্ধটি সহায়ক ছিলো কি?