ভ্যাকেশন থেকে ফিরে ফারিন যেভাবে পরিষ্কার করেন ময়লা কাপড়

"ভ্যাকেশন থেকে ফেরার পর দেখা যায় অনেক ময়লা কাপড় জমে গেছে। যা পরিষ্কার করা অনেকটাই ঝামেলার কাজ হয়ে দাঁড়ায়। My Home Says-এ আপনারা ঘর সাজানোর অনেক সাজেশন পেয়েছেন। ক্লিনিপিডিয়াবিডিতে আপনাদের প্রিয় সারাফ আর ফারিন জানাচ্ছেন ভ্যাকেশন থেকে ফিরে কীভাবে পরিষ্কার করবেন ময়লা কাপড়। "

আপডেট করা হয়েছে ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

·

লেখক Cleanipedia টিম দ্বারা নিবন্ধ

পড়ার সময় ২ মিনিট"

Hero Image 3 B ক্লোথিং কেয়ার

কোথাও বেড়াতে গেলে বাসায় ফিরে প্রথমেই যে কাজটি করি তা হলো- আমার মেয়েদের কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে নেয়া। বেড়াতে যাওয়ার সময় নেয়া কাপড়গুলো থেকে আগে পরিষ্কার কাপড়গুলো আলাদা করে গুছিয়ে নিই। এবং কোনো কাপড় ময়লা থাকলে সেগুলো আলাদা করে পরিষ্কার করে ফেলি। বাসার বেশিরভাগ কাপড় আমি নিজেই ওয়াশিং মেশিনে পরিষ্কার করে থাকি। বিশেষ করে সাদা কাপড়গুলো। কারণ সাদা কাপড় একটু বেশিই সাবধানতার সাথে পরিষ্কার করতে হয়। নাহয় অন্য পোশাকের রং লেগে বা একটু অসাবধানতায় পুরো কাপড়টিই নষ্ট হতে পারে। আজকে আপনাদের জানাবো, ভ্যাকেশন থেকে ফিরে কীভাবে আমি বেশ সহজেই আমাদের সাদা কাপড়গুলো পরিষ্কার করি। সাদা পোশাক পরিষ্কার করতে আমি নিশ্চিন্তে ব্যবহার করি সার্ফ এক্সেল ম্যাটিক লিকুইড। এই লিকুইড ডিটারজেন্ট দিয়ে আপনি আপনার কাপড়গুলো, বিশেষ করে সাদা কাপড়গুলো খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। সার্ফ এক্সেল ম্যাটিক লিকুইড কাপড়ের কোনো ক্ষতি করে না। কঠিন দাগ দূর করে সহজে। এবং পরিষ্কার করার পাশাপাশি কাপড়গুলো রাখে সুবাসিত। অর্থাৎ, প্রত্যেকবার ধোয়ার পর কাপড়গুলো থেকে বেশ সুন্দর সুবাস আসে। পরিষ্কার করার জন্য প্রথমেই সাদা কাপড়গুলো আলাদা করে ওয়াশিং মেশিনে দেই। কাপড়গুলো ধোয়ার জন্য প্রয়োজনীয় ওয়াশিং মেশিনের সেটিং সেট করে ফেলি। এরপর ডিটারজেন্ট ড্রয়ার বা সরাসরি কাপড়ের উপরেই দিয়ে দেই মাত্র এক ক্যাপ সার্ফ এক্সেল ম্যাটিক লিকুইড। এই ধাপগুলোর পর শুধু অপেক্ষা করার পালা। এরপর নির্দিষ্ট সময় শেষে ওয়াশিং মেশিন থেকে বের করে নিই পরিষ্কার কাপড়গুলো। আর এভাবেই আমি প্রতিবার পেয়ে যাই উজ্জ্বল, দাগহীন, পরিষ্কার ও সুবাসিত সাদা পোশাক। কাপড় পরিষ্কারের জন্য আপনারাও আমার মতো ব্যবহার করতে পারেন সার্ফ এক্সেল ম্যাটিক লিকুইড। এতে আপনাদের রোজকার কাপড় ধোয়ার বাড়তি ঝামেলাও কমবে, কাপড়ের দাগ ও রং নিয়েও থাকবেন নিশ্চিন্ত।

প্রবন্ধটি সহায়ক ছিলো কি?