তাই জেনে নিন, কেন ধোয়ার আগে ভিন্ন ভিন্ন কাপড়গুলো আলাদা করে নিতে হবে।
-
কিভাবে আলাদা করবেন কাপড়?
-
1
নতুন কাপড়
নতুন কাপড় ধোয়ার সময় প্রায়ই রং উঠে। তাই তা প্রথম প্রথম ধোয়ার সময় আলাদা ধুতে হবে। এতে করে কোনো কাপড় থেকে রং উঠছে কিনা বোঝা যায়।
-
2
সাদা কাপড়
সাদা কাপড় ধোয়ার সময় অবশ্যই আলাদা ধুতে হবে। নাহলে অন্য কোনো কাপড়ের রং থেকে তাতে রঙের দাগ লাগতে পারে। সাদা কাপড়ের উজ্জ্বলতা বৃদ্ধি করতে আধা কাপ ভিনেগারের সাথে দুই টেবিল চামচ বেকিং সোডা দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়াও অন্য ময়লা কাপড়ের সাথে সাদা কাপড় ধুলে সেই ময়লার দাগ সাদা কাপড় নষ্ট করে ফেলতে পারে।
-
3
রঙিন কাপড়
রঙিন কাপড় ধোয়ার জন্য লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করাই ভালো। এতে কাপড় বেশিদিন উজ্জ্বল থাকে।
-
4
তাপমাত্রা
আলাদা আলাদা ফেব্রিকের কাপড় ভিন্ন তাপমাত্রাতে ধুতে হয়। এর পরিমাণটা কাপড়ের লেবেল দেওয়া থাকে। সুতি কাপড় সাবান অথবা ডিটারজেন্ট মেশানো পানিতে ঘষে পরিষ্কার করা যাবে সহজে। খুব ভালো হয় কুসুম গরম পানি ব্যবহার করলে। পানি হালকা গরম হলে দ্রুত ময়লা বের হয়ে যায়। কাপড় ধোয়া শেষে মেলে দেওয়ার সময় তা টান টান বা সমান করে মেলতে হবে৷ তা না হলে কাপড় কুঁচকে যেতে পারে৷ আর উলের কাপড় গরম পানিতে ধোয়াই যাবে না।
-
এছাড়াও একেক কাপড়ের জন্য আলাদা পরিমাণের ডিটারজেন্ট ব্যবহার করতে হয়। ইলাস্টিক কাপড়ে ব্লিচ ব্যবহার উচিত নয়।
তাই কাপড়ের বুনট ও রং ভালো রাখতে, ধোয়ার আগে কাপড় অবশ্যই আলাদা করে নিন।